ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ফুটবল ও জার্সি বিতরণে গোহালায় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ২৫, ২০২৬, ০৭:১৪ পিএম ফুটবল ও জার্সি বিতরণে গোহালায় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য

গোপালগঞ্জের মুকসুদপুরে খেলাধুলার প্রসার ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে  ইউনিয়নের বিভিন্ন মাঠের খেলোয়াড়দের মাঝে গোহালা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন বিশ্বাস ফুটবল ও জার্সি বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গোহালা ইউনিয়নের জিরাতলী স্কুল মাঠ, মনিরকান্দি মাঠ ও লখান্ড মাঠের খেলোয়াড়দের মাঝে
পৃথকভাবে ৫০টি ফুটবল ও ১০ সেট জার্সি  বিতরণ করা হয়েছে।

আল-আমিন বিশ্বাস বলেন, তরুণরাই আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। গোহালার প্রতিটি মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি এবং তরুণদের উৎসাহিত করতে আমার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় খেলোয়াড়রা জানান, মাঠে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। ফুটবল ও জার্সি বিতরণের এই উদ্যোগ তাদের অনুশীলন ও খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!