নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলায় ১ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

