ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ছোটদের হৃদয়ে নবীপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড

জেলা প্রতিনিধি, কক্সবাজার | আগস্ট ২৭, ২০২৬, ০৪:৫৬ পিএম ছোটদের হৃদয়ে নবীপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড

ছোটদের হৃদয়ে নবীপ্রেম”—এই মহান প্রত্যয়কে সামনে রেখে আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সীরাত অলিম্পিয়াড ২০২৬।
বুধবার (২৬ আগস্ট)আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের হলরুমে এ সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও শিক্ষা শিশু-কিশোরদের হৃদয়ে ধারণ করানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
 

সুশৃঙ্খল, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অলিম্পিয়াডে শিশু-কিশোর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে উৎসবমুখর। নবীপ্রেমের আবেগ এবং রাসূলুল্লাহ ﷺ-এর সীরাত সম্পর্কে জ্ঞানার্জনের গভীর আগ্রহ ছিল পুরো আয়োজনজুড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ মিছবাহ উদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক, চট্টগ্রাম বিআইএ জামে মসজিদের ইমাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ হাফেজ মাওলানা ক্বারী মাহফুজুর রহমান মিনহাজ।
 

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনসা ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।
বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণ সীরাত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের বিভিন্ন স্তর ও বিভাগের জন্য পৃথক ইভেন্টের আয়োজন করা হয়। লেভেল-৫ (দাওর বিভাগ)-এর শিক্ষার্থীরা চারটি ইভেন্টে এবং লেভেল-১ থেকে ৪ (কায়দা, আমপারা, নাজেরা ও হিফয বিভাগ)-এর শিক্ষার্থীরা দুটি ইভেন্টে অংশগ্রহণ করে।
 

প্রতিটি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখা তিনজন করে বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সার্বজনীন নাতে রাসূল ﷺ পরিবেশনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকেও তিনজনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। শুধু বিজয়ীরাই নয়, আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতেও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নবীপ্রেমে গড়ে উঠুক আদর্শ প্রজন্ম আয়োজকরা বলেন, একটি শিশুর হৃদয়ে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসার বীজ বপন করা মানেই একটি সুন্দর, নৈতিক, আদর্শবান ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সীরাত অলিম্পিয়াডের মতো আয়োজন শিশু-কিশোরদের মধ্যে নবীজির জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে।
 

সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত অতিথি, অভিভাবক, উস্তাদ-শিক্ষক, স্বেচ্ছাসেবক ও প্রিয় শিক্ষার্থীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় শিশু-কিশোরদের হৃদয়কে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসায় পরিপূর্ণ করা এবং তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তাওফিক কামনা করা হয়। আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম “কুরআন, সুন্নাহ ও নৈতিকতার আলোয় গড়ে উঠুক আগামীর প্রজন্ম।”

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!