ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ি কে এম আজমের উদ্যোগে ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | মার্চ ৮, ২০২৬, ০৯:০৩ পিএম ফটিকছড়ি কে এম আজমের উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের ধর্মপ্রাণ রোজাদারদের সম্মানে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব কে. এম. আজমের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

০৮ মার্চ ২০২৬ইং, রবিবার ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব ছালাহ উদ্দিনের  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব কে এম আজম বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সাইফু উদ্দীন সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওলামা আকবার খন্দকার সাহেবের পিয়েস অর্জুন চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন নুরু, ব্যাংকার মাহমুদুল আলম চৌধুরী,

৫ নং ওয়ার্ড বিএনপি‍‍`র সভাপতি শামসুল আলম মেম্বারের সঞ্চালনায় 
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলুর রহিম, মোহাম্মদ আলী চৌধুরী, জহির উদ্দিন, জসিম উদ্দিন, আজম মুন্সি, নুরুল আলম, ডাক্তার মোঃ সেলিম, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ এরশাদ আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ।।

ইফতার মাহফিলে ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন 
আয়োজক কে এম আজম জানান, রমজানের এই পবিত্র মাসে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও দোয়ার মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ কামনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেষে সকল রোজাদার মুসল্লিদের মাঝে ইফতারি বিতরণ করা হয়

Link copied!