ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নের জগোনুদ্দি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মেরুল বেগম নামে এক নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত নারী নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৭ মার্চ শনিবার বিকাল আনুমানিক পাঁচটার সময় মুরাদ চৌধুরীর নাতি সীমা বেগমের ছেলে ইব্রাহিম (০৭) এর সাথে প্রতিবেশী জামাল চৌধুরীর ছেলে তানজু (০৭) এর সাথে খেলাধুলা করার সময় ইব্রাহিম তানজুর গায়ের গেঞ্জি ধরে টান দিলে মাটিতে পড়ে যায়।এই ঘটনার জের ধরে হান্নান চৌধুরীর (৬৫) ও তার ছেলে জুয়েল চৌধুরী,জামাল চৌধুরী,জুয়েল চৌধুরীর স্ত্রী সীমা খানম,জুয়েল চৌধুরীর ছেলে সোহান চৌধুরী মিলে মেরুল বেগমের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করায় হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই ঘটনায় আহত মেরুল বেগমের স্বামী মুরাদ চৌধুরী থানায় একটি অভিযোগ করবেন বলে জানান। মেরুল বেগম বলেন, আমার নাতি ইব্রাহিমের সাথে জামাল চৌধুরীর ছেলে তানজুর খেলাধুলা করার সময় গেঞ্জি ধরায় মাটিতে পড়ে গেছে। এই ঘটনা নিয়ে তারা কয়েকজন এসে আমার উপর হামলা চালিয়ে মারপিট করে। এ বিষয়ে হান্নান চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি।

