বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে তাকে ছুরিকাঘাত করা হয়।
ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে সমাজকল্যাণ বিভাগে চেয়ারম্যানের কক্ষে ছুরিকাঘাত করা হয় ওই শিক্ষককে। এ সময় ওই কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন বিভাগের কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

