ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি,বরগুনা | এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৭ পিএম আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অরেন্ট অফিসার নুরুল ইসলাম নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। ওই রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমিন মঙ্গলবার রাতে নিজের মোটরসাইকেলে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বান্দ্রা রাইচ মিলের সামনে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আমতলী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মো. নুরুল আমিন বরগুনা সদর উপজেলার জেলখানা উরবুনিয়া এলাকার বাসিন্দা। তার বাবার না মো. আবুল কালাম মালাকার।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক গাড়ীটি সনাক্তের চেষ্টা অব্যাহত আছে। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!