ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক | জুন ২, ২০২৬, ১০:৩৬ এএম দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুসের মতে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। তখন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় পৌঁছায়। একই সময়ে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও বাড়ানো হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৩ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ দফা দাম বেড়েছিল এবং ২৯ দফা কমানো হয়েছিল।

 

কালের সমাজ/ওজি

Link copied!