ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ভেজা চুলের পরীমনি, নেটদুনিয়ায় চর্চা

বিনোদন ডেস্ক | সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৮:২৬ পিএম ভেজা চুলের পরীমনি, নেটদুনিয়ায় চর্চা
পরীমনি। ছবি - সংগৃহীত

সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিতে বরাবরই সরব পরীমনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন, লাইফস্টাইল কিংবা অবকাশযাপনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। তার পোস্ট করা ছবি-ভিডিও প্রকাশের পরই অনেক সময় শুরু হয় আলোচনা। এবারও ব্যতিক্রম হলো না। সুইমিং পুলে তোলা পরীমনির নতুন দুটি ছবি প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন করে চর্চা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। সেখানে তাকে সুইমস্যুট পরা অবস্থায় সুইমিং পুলের পানিতে দেখা গেছে। একটি ছবিতে পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে ক্যামেরার দিকে পেছন ফিরে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে পানির ওপর বেশ স্বাচ্ছন্দ্যে ভেসে থাকতে দেখা যায় তাকে।

ছবি প্রকাশের পরপরই তা নজর কাড়ে অনুরাগীদের। পোস্টটিতে জমতে থাকে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া। বিশেষ করে পরীমনির ভিন্নধর্মী লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়েই বেশি আলোচনা করছেন নেটিজেনদের অনেকে।

পানির সঙ্গে পরীমনির সখ্য অবশ্য নতুন নয়। পুকুর কিংবা সুইমিং পুল—দুই জায়গাতেই জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে। এর আগে গত আগস্টেও সুইমিং পুল থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। সেসব ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।

ব্যস্ততা ও ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনার মধ্যেও সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের উপস্থিতি জানান দেন পরীমনি। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্ত, ফ্যাশন ও লাইফস্টাইলের নানা ঝলকও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে তার নতুন কোনো ছবি কিংবা ভিডিও প্রকাশ পেলেই তা নিয়ে আগ্রহ তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এবার সুইমিং পুলের নতুন ছবিতেও সেই ধারাবাহিকতা দেখা গেল।

কালের সমাজ/কে.পি

 

Link copied!