ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

যে পাহাড়ের নিচে লুকিয়ে আছে ১০০ কোটি টনেরও বেশি বরফ!

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৯:৫৪ এএম যে পাহাড়ের নিচে লুকিয়ে আছে ১০০ কোটি টনেরও বেশি বরফ!

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সুবিশাল পাহাড়ি অঞ্চলের পাথুরে স্তরের নিচে সন্ধান মিলেছে বিশাল এক জমাট বরফের ভাণ্ডারের। সম্প্রতি এক গবেষণায় গবেষকেরা জানিয়েছেন, সেখানকার পাহাড়ের পাথর ও ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) টন বরফ লুকিয়ে রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ‘রক গ্লেসিয়ার’ বা পাথুরে হিমবাহ নামের এই প্রাকৃতিক স্তরগুলো বিশ্বব্যাপী সুপেয় পানির এক বড় উৎস হতে পারে।

A Billion Tons of Ice Are Hiding Under Utah, Study Finds

সাধারণত খোলা চোখের হিমবাহ বাইরে থেকেই দেখা যায়, কিন্তু ‘রক গ্লেসিয়ার’ বোল্ডার ও পাথরের পুরু আবরণে ঢাকা থাকে। ফলে প্রথাগত রাডার প্রযুক্তির মাধ্যমে এর আয়তন ও বরফের পরিমাণ মাপা বেশ কঠিন। এই জটিলতা কাটাতে ইউনিভার্সিটি অব উটাহ-এর গবেষকরা মাউন্ট টিম্পানোগোসের পাদদেশে অবস্থিত হিমবাহে ‘গ্রাভিমিটার’ নামের একটি বিশেষ প্রযুক্তির সহায়তায় মাধ্যাকর্ষণের সূক্ষ্ম পরিবর্তন মেপে ভূগর্ভস্থ ভূপ্রকৃতির একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করেছেন।

মোট ২৩২টি স্থানে পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, এই হিমবাহের ৮৩ শতাংশই খাঁটি বরফ এবং বাকি ১৭ শতাংশ পাথর। সেখানে বরফের গড় গভীরতা প্রায় ১৮.৮ মিটার (৬২ ফুট)। শুধু এই নির্দিষ্ট হিমবাহটিতেই প্রায় ১৫ লাখ ঘনমিটার বরফ রয়েছে, যা প্রায় ৬০০টি অলিম্পিক সুইমিং পুলের পানির সমান।

TC - Discriminating viscous-creep features (rock glaciers) in mountain  permafrost from debris-covered glaciers – a commented test at the Gruben  and Yerba Loca sites, Swiss Alps and Chilean Andes

এই পরিমাপের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন, উটাহ অঞ্চলের ৮৩৬টি পাথুরে হিমবাহে সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টন বরফ জমা হয়ে আছে। একই হিসাবে সমগ্র পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রে এর পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২০০ কোটি টন এবং বিশ্বজুড়ে তা হতে পারে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টন।

A Billion Tons of Ice Are Hiding Under Utah, Study Finds

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক খ্যাতিমান সাময়িকী ‘জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: আর্থ সারফেস’-এ প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীদের সতর্কবার্তা- জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়তে থাকলে এসব পাথুরে হিমবাহের ভারসাম্য নষ্ট হতে পারে, যা পরবর্তীতে নিম্নাঞ্চলের জন্য বড় ধরনের প্রাকৃতিক ঝুঁকির সৃষ্টি করবে।

কালের সমাজ/এসআর

Link copied!