বরগুনা জেলার আমতলীতে এই প্রথমবারের মতো সোনালী ব্যাংক পিএলসি আমতলী শাখার এটিএম ও সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ সেবার যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাফর আরিফ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হায়দার এবং মোঃ মনিরুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি আমতলী শাখার ব্যবস্থাপক কাওসার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এটিএম ও সিআরএম বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা উত্তোলন, জমা এবং বিভিন্ন ব্যাংকিং সেবা দ্রুত গ্রহণ করতে পারবেন। নতুন এ সেবার মাধ্যমে আমতলীর সাধারণ মানুষ আরও আধুনিক ও সহজ ব্যাংকিং সুবিধা পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
কালের সমাজ/কে.পি

