ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২, ২০২৫, ১১:৪৯ এএম দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ (ইউএনজিএ) শেষে নিউইয়র্ক সফর সমাপ্ত করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। বিদায়ের সময় জন এফ কেনেডি বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

 

 

কালের সমাজ/এ.জে

Link copied!