ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

কালের সমাজ ডেস্ক | মার্চ ১১, ২০২৬, ০৩:৫৩ পিএম স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বুধবার (১১ মার্চ) সংসদ থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংসদের বিধি মোতাবেক শপথগ্রহণ হবে। প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, অধিবেশন চলাকালীন জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং ‘জুলাই সনদ’-এর সংগত সিদ্ধান্তগুলোকে সামনে রেখে সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা নেবেন। সরকারি দলের বৈঠকে প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়: রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার শপথ

Link copied!