ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেয়ায় প্রেমিকের কাণ্ড!

বরিশাল জেলা প্রতিনিধি | মার্চ ১১, ২০২৬, ০১:৩১ পিএম প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেয়ায় প্রেমিকের কাণ্ড!

বরিশাল নগরীতে প্রেমিকার চশমার লেন্স পরিবর্তন না হওয়ায় দোকানের কর্মচারীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে এক প্রেমিক। তবে স্থানীয়দের তৎপরতায় হামলাকারী অস্ত্রসহ আটক হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের সদর রোডে মঙ্গলবার(১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম সাফিন আহমেদ (১৯)। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

চশমা দোকানের কর্মচারী রিপন জানান, এক সপ্তাহ আগে তার প্রেমিকা চশমার লেন্স কিনে নেন। পরে কালারের মিল না থাকার কারণে লেন্স পরিবর্তনের জন্য দোকানে ফেরেন। দোকান থেকে লেন্স পরিবর্তন করা সম্ভব নয় বলে জানানো হলেও, কর্মচারী দুদিনের মধ্যে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন। বিষয়টি জানালে ক্ষুব্ধ হয়ে প্রেমিকা প্রেমিক সাফিনকে বিষয়টি জানান।

সাফিন আহমেদ মঙ্গলবার বিকেলে দোকানে এসে কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এসময় তার কোমর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “প্রেমিকার অপমানজনক কথার জের ধরে সাফিন অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। তবে আমরা ঘটনাস্থলের কাছে থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

চশমা দোকানিকে মারধরের শিকার রিপন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

কালের সমাজ/এসআর

Link copied!