বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাফুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) তিনি দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
বৈঠকে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য ব্যাংকগুলো আন্তর্জাতিক আইন সংস্থা (ল ফার্ম) নিয়োগ দিয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ এসেছে, তারা ইতিমধ্যেই ৮ থেকে ১০টি আন্তর্জাতিক আইন সংস্থার সহায়তা নিয়েছে।
ব্যাংকারদের তথ্য অনুযায়ী, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছরের মতো সময় লাগতে পারে। তবে সরকার পরিবর্তন হলেও এই প্রক্রিয়া বন্ধ হবে না বলে নিশ্চিত করেছেন গভর্নর।
গভর্নর পাচার হওয়া অর্থ

