ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

কয়রা দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

জেলা প্রতিনিধি,খুলনা | মার্চ ১০, ২০২৬, ০৬:৫২ পিএম কয়রা দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে উপকূলীয় উপজেলা খুলনার  কয়রায় দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত  হয়েছে।  মঙ্গলবার (১০ মার্চ)  সকাল ১০ টায় উপজেলার কয়রা সদর  ইউনিয়ন পরিষদ মাঠে জাপান ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের সহযোগীতায় ও জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর প্রস্তুতি প্রকল্পের উদ্যোগে এই দুর্যোগ দিবস পালিতো হয়।  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের  মাধ্যমে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় তুলে ধরেন।

পাশাপাশি আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র ব্যবহার, নিরাপদ পানীয় পানি সংরক্ষণ এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। অনুষ্ঠানে মুর্শিদাবাদ বেগমের সভাপতি জে জে এসপ্রস্তুতি  প্রকল্পের  ফিল্ড ফেসিলেটর মহিমা আক্তার পরিচালনায় বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি  আসাদুজ্জামান, আবু সাঈদ আব্দুল্লাহ মিজানুর রহমান লিটন সিপিপি সদস্য আশিকুজ্জামান প্রমুখ।   দূর্যোগ প্রস্তুতি দিবসে  বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন এবং প্রস্তুত থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ সময়  সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী উপস্থাপন করে। স্থানীয় শিক্ষার্থী, যুবক-যুবতী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
 

Link copied!