ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ধর্ষন মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪/০৭/২৫ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাশানি পলিটেকনিক একাডেমির দশম শ্রেনীর ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে অপহরন করে নিয়ে যান একই এলাকার বাসিন্দা এবাদত হোসেন (নিরব) ও তার সহযোগীরা এবং জোড় করে তাকে ধর্ষন করেন।পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব -৯ সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ই মার্চ ২০২৬ ইং রাত ১০-৩০ মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের দুলাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার মামলা নং ৪, তারিখ ০১-০৮-২০২৫, ধারা -৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৩ইং) এর মূলে ধর্ষন মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি- এবাদত হোসেন (নিরব)(২৫), পিতা-শাহআলম মীর , গ্রাম-নোয়াবাদী, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামীকে, বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

