বিরতির আগেই মাতেউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের ম্যাজিকে এগিয়ে ছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে বহু চেষ্টা করেও আর হাইতির জাল খুঁজে পায়নি তারা।
ফলে সেই ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর শীর্ষে উঠে এলো সেলেসাওরা।
সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেল আগের ম্যাচেই স্কটল্যান্ডকে হারানো মরক্কো।
ব্রাজিল ফুটবল দল ফিফা বিশ্বকাপে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একের পর এক আক্রমণ করে দুর্দান্তভাবে এগিয়ে যায়। হাইতির রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা, যার মধ্যে মেথেউস কুনহা জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়র একটি গোল করেন।
প্রথম গোলটি আসে ম্যাচের ২৪তম মিনিটে। ডি বক্সে হাইতির ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে যখন গোলমুখে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র, ঠিক তখন গোলরক্ষক তা সেভ করলেও ফিরতি বল পরে তা হাইতির এক ডিফেন্ডার ক্লিয়ার করতে যান। এ সময় ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কুনহার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
এরপর স্কোর বোর্ডে যোগ হয় আরও একটি গোল। সেটিও আসে ম্যাথিউস কুনহার পা থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে বল হাইতির জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।
এরই কিছুক্ষণ পরে জ্বলে উঠেন ব্রাজিলের আরও এক তারকা খেলোয়ার ভিনিসিউস জুনিয়র। ম্যাচের ৪৬ মিনিটের মাথায় ডি বক্সের ভিতর হয়ে বল নিয়ে সোজা হাইতির গোল পোস্টে ঢুকে যান ভিনি।
কালের সমাজ/এসআর

