ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

‎মণিরামপুর থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা

জেলা প্রতিনিধি, যশোর | এপ্রিল ৫, ২০২৬, ০৯:১৯ পিএম ‎মণিরামপুর থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা

সরেজমিনে দেখা গেছে, হোটেল মালিক: শুনের হোটেলের রান্নাঘরে নেই পরিচ্ছন্নতার ন্যূনতম মান। অপরিষ্কার বাসনপত্র, দূষিত পানি এবং খোলা পরিবেশে খাবার সংরক্ষণের মতো মারাত্মক অনিয়ম চলছে প্রকাশ্যেই। এতে করে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার গেটের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে অন্য জায়গার পরিস্থিতি কেমন হতে পারে, তা সহজেই অনুমেয়। 

প্রশাসনের এমন নির্লিপ্ততা আমাদের হতাশ করেছে। আরও অভিযোগ রয়েছে, এই হোটেলে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করা হলেও কোনো মনিটরিং বা অভিযানের দেখা মিলছে না। ফলে এই ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠছে। 

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বলেন,এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার গ্রহণে সাধারণ মানুষের মাঝে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এবং ফুড পয়জনিংয়ের মতো পানিবাহিত ও সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

‎সচেতন মহল মনে করছে, জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে এসব হোটেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!