বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের উপর থেকে দেড় কেজি গাঁজাসহ মোঃ আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আজিজুল হক আল ইমরান (২৫) ২নং কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর . ফোরকান গাজী ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ . হাসনাইন পারভেজ বলেন গ্রেফতারকৃত আসামি আজিজুল হক আল ইমরান দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ।
কালের সমাজ/কে.পি

