বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে আমতলী পুলিশ। আটককৃতরা হলেন- মো. আশিক (১৯) ও মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)। তারা দুজনই আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/এসআর

