পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে বাহুড়া আশির পাড়া ঈদগাহ ময়দানে ৩০ মে শনিবার সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মুহাম্মাদ ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ তোফাজ্জল হোসেন,বাইয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ পাটোয়ারী।
বক্তারা ঈদের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামি মনোনীত জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ তোফাজ্জল হোসেনকে বিজয়ী করার জন্য আহবান জানান।
কালের সমাজ/এসআর

