লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার রাত ৮টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ চালু করা হয়।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখন স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগি উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হলে সারা দেশের সঙ্গেসিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যান এনে রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কালের সমাজ/এসআর

