ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিউবওয়েল দিলেন প্রতিমন্ত্রী

রামপালে আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবার পাচ্ছে সুপেয় পানি

রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট | মে ৩০, ২০২৬, ০৩:৫৪ পিএম রামপালে আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবার পাচ্ছে সুপেয় পানি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় পানির কষ্ট দূর করতে একটি গভীর নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এই উদ্যোগ গ্রহণ করেন।

আজ ৩০ মে ২০২৬, শনিবার শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্প চত্বরে আনুষ্ঠানিকভাবে এই নলকূপটি স্থাপন ও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ওই প্রকল্পের ১৫০টিরও বেশি পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এই এলাকায় সুপেয় পানির তীব্র সংকট ছিল। দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো। আজ এই টিউবওয়েলটি পাওয়ায় তাদের বড় একটি কষ্টের অবসান ঘটলো। তারা প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনকালে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!