স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল শনিবার সকালে নজির আহমের ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, তিলিপ দরবারের পীর মাওলানা নিজাম উদ্দিন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, মৌকরা ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুন্নবী, হেসাখাল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ মানিক,বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম বাবুল,পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, যুবদল নেতা জুয়েল, ছাত্রদল নেতা আব্দুল মমিন, সাজ্জাদুল ইসলাম রাব্বি,কৃষকদল নেতা পারভেজ প্রমুখ।
কালের সমাজ/এসআর

