ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৭

কালের সমাজ ডেস্ক | মে ৩০, ২০২৬, ০৩:৫৪ পিএম যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৭
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে: সংগ্রহ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩০ মে) সকাল ১০টার নাগাদ মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়|

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কালের সমাজ/এএইচবি

Link copied!