ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমতলীতে সড়ক দুর্ঘটনায় সিপিপি টিম লিডার ও সাবেক মেম্বার এর মৃত্যু

আমতলী উপজেলা প্রতিনিধি, বরগুনা | জুন ৩, ২০২৬, ১০:০৬ পিএম আমতলীতে সড়ক দুর্ঘটনায় সিপিপি টিম লিডার ও সাবেক মেম্বার এর মৃত্যু

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে আহত সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. ওহাব (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
সোমবার দিবাগত রাত (২রা জুন ২০২৬) রাত দেড়টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃতঃ মকদুম আলী হাওলাদার এর ছেলে। তিনি ১নং ওয়ার্ডের রেডক্রিসেন্ট এর সহযোগী সিপিপির টিম লিডার ও অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।রাজনৈতিক জীবনে তিনি চাওড়া ইউনিয়ন বিএনপির বিএনপির যুগ্ম-আহবায়ক পদে ছিলেন। তার জানাজার নামাজ মঙ্গলবার ২রা জুন ২০২৬ বিকাল ৫.৩০ মিনেটের সময় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে
বলে জানান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১লা জুন) রাত সাড়ে ৯টায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ঘটখালী নামক স্থানে ঘটখালী ঈদগাহ এর কাছ দিয়ে বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর অটো রিক্সা তার গায়ের উপর উঠিয়ে দেয়।

এতে ওহাব মেম্বার গুরুতর আহত হন,তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।রাত দেড় টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও আমতলী সিপিপির উপ-পরিচালক মো. আসাদ গভীর শোক জানিয়েছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!