ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৈয়দপুরে সাংবাদিক কাজী জাহিদের বড় বোনের কুলখানি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,নীলফামারী | জুন ৭, ২০২৬, ১০:১২ পিএম সৈয়দপুরে সাংবাদিক কাজী জাহিদের বড় বোনের কুলখানি অনুষ্ঠিত

দৈনিক সংবাদ’র সৈয়দপুর প্রতিনিধি ও সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জাহিদ এর বড় বোন রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ হামিদা সালেহ’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ জুন) বাদ জোহর রাজশাহী শহরের সিপাইপাড়া নিজ বাসভবনে এই কুলখানি অনুষ্ঠিত হয়। এদিন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শহরের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
 

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাত ১১টায় মরহুমার জানাজার নামাজ রাজশাহী শহরের সিপাইপাড়া এলাকায় রাজশাহীর হাজী মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়া মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়। মরহুমা হামিদা সালেহ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মরহুম আ ন ম সালেহের সহধর্মিণী। 

কালের সমাজ/কে.পি

 

Link copied!