ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মুকসুদপুরে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | জুন ২৩, ২০২৬, ০৫:৩৯ পিএম মুকসুদপুরে জাতীয় ভিটামিন

জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে  অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্মদেব মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ন কবিরসহ আরো অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, চলতি বছরের জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৯৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন "এ" ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!