ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

ঝিনাইদহে কৃষকদের মাঝে গাছের চারা ও হার বিতরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | জুন ২৩, ২০২৬, ০৮:৩৬ পিএম ঝিনাইদহে কৃষকদের মাঝে গাছের চারা ও হার বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৩ জুন)  সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।

সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনায়েদ হাবী,কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়,সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২ ‍‍`শ ২০ জন কৃষক ও ৯০ টি প্রতিষ্ঠানের মাঝে ৭ হাজার ফলস, বনজ ও ঔষধী গাছের চারা ও ২১ টন জৈব সার এবং খুটি বিতরণ করা হয়েছে। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!