ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | জুলাই ৬, ২০২৬, ০৪:৪৪ পিএম ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
রোববার (৫ জুলাই) উপজেলার ডাংগী ইউনিয়নের মাশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— নগরকান্দা উপজেলার ফুলসূতি এলাকার মো. জাহিদ মাতুব্বরের ছেলে মাহিম (২৫) এবং কাওসার মাতুব্বরের ছেলে রাফিজুল (২৩)। তারা দুইজন সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ওই দুই আরোহী মোটরসাইকেল নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাশাউজান এলাকায় পিছন দিক থেকে আসা ‘সাকুরা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!