চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার (গোবর সার), খরিফ-২ মৌসুমের শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.নয়ন মিয়া। এ কর্মসূচির আওতায় মোট ২,৮০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হবে। প্রতিটি কৃষক ৭ ধরনের সবজির বীজের একটি প্যাকেট, ১৫ কেজি জৈব সার ও ১৫ কেজি রাসায়নিক সার পাবেন। এছাড়া প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে মোট ৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।
কালের সমাজ/কে.পি

