ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ৬, ২০২৬, ০৬:০৮ পিএম কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৬জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া গ্রামের বাবা মিজান শেখের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (২১) ও তার স্বামী আলামিন বেপারী (৩০) এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন বেপারী একাই শ্বশুর বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি ত্যাগ করে। এ সময় তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায় মিলি পরে আসবে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন বেপারী পলাতক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে। কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধ জনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!