গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, গ্রামের মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে উৎপাদনমুখী কর্মকাণ্ড, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
সোমবার (৬ জুলাই) দুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,
পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম।
এসময়, শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা ডুমুরিয়া খামার বাড়ী (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম, দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহারে ইন্দুহাটীর সংগীতা রায়, পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, সফল ঋণ কার্যক্রমে মোঃ সাহিদুল ইসলাম মুন্সী, পল্লী উন্নয়নে সফল উদ্যোক্তা কাওয়ালদিয়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও ব্যবহারে মোঃ আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দলের কোয়েল ফার্মে কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত করণ ও বাজারজাত করণে কেন্দুয়া মধ্যে পাড়ার সাহিদা বেগম, ও সর্বোচ্চ পুজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এতে ১নং সরকারী টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকাকে প্রথমস্থান, সরকারী নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিককে দ্বিতীয়স্থান ও সরকারী কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানাকে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
কালের সমাজ/কে.পি

