ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রূপগঞ্জে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ | জুলাই ৭, ২০২৬, ০৪:৪৬ পিএম রূপগঞ্জে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছেন এক  সমাজসেবক

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।  এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ শেষে সবুজ মিয়া বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।

তাদের লেখাপড়ায় সামান্য সহযোগিতা করতে পারলেও সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে।  ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!