গাইবান্ধায় ভাবগম্ভীর শোকার্ত পরিবেশে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পার্টি, গাইবান্ধা সদর উপজেলা শাখা মঙ্গলবার দুপুরে শহরের ২নং রেলগেট এলাকায় পার্টির পার্টির প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এমপি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব হাসান চৌধুরী হাবুল, জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা এস. এম বাবলু, মো. আজিমউদ্দিন, জাফর প্রমুখ।
বক্তারা বলেন, এরশাদের শাসনামলে দেশে সন্ত্রাস-নৈরাজ্য-চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তি ও স্বস্তিতে বাস করতো। কিন্তু মানুষ এখন সিন্ডিকেটের কবলে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। অনিয়ম-দুর্নীতিতে মানুষ এখন পর্যুদস্ত। পরে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

