ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গৃহবধূ সুমাইয়াকে হত্যা নয়, এটি আত্মহত্যা ছিল দাবি স্বামীর পরিবারের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ | জুলাই ১৫, ২০২৬, ০৭:২৫ পিএম গৃহবধূ সুমাইয়াকে হত্যা নয়, এটি আত্মহত্যা ছিল দাবি স্বামীর পরিবারের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যা করা হয়নি। সে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বামীর পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে সোনামসজিদ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করেন রিমনের আত্মীয় সাদিয়া খাতুন। 

রিমনের চাচী ফরিদা বেগম বলেন, সুমাইয়া রিমনের সাথে সংসার করতে না চাওয়ায় তার মা রুনা বেগমের সাথে কথা কাটাকাটি হলে তাকে জোর করে তার স্বামীর বাড়িতে রেখে যান। সেই রাতেই স্বামী না থাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার। সুমাইয়া বিবাহ অবস্থায় পরকীয়ার জেরে পূর্বের স্বামীর সংসার ত্যাগ করে রিমনকে বিয়ে করেন। 

পরে আবারো সে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে সুমাইয়ার মা-বাবাসহ অন্যান্য আত্মীয়রা বাধা দিয়ে রিমনের সংসার করার জন্য চাপ সৃষ্টি করে স্বামীর বাড়িতে রেখে গেলে ক্ষোভে পড়ে এক পর্যায়ে আত্মহত্যা করেন তিনি। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মা রুনা বেগম বাদি হয়ে রিমন ও তার মা-বাবাসহ ৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। তারপরও সুমাইয়ার আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানী করছে জানিয়ে হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন। এর আগে গত ৩ জুলাই সোনামসজিদে যৌতুকের দাবি পুরণ না হওয়ায় গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছিল নিহতের পরিবার। 

মানববন্ধনে আসামীদের খুনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা আসলে খুনি নয়। এমনকি যৌতুকের দাবিও করা হয়নি। প্রকৃত ঘটনাকে আড়াল করতে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মামলা দায়েরের পাশাপাশি মানববন্ধন করা হয়েছিল। মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা বেদার উদ্দিন বলেন, মামলার একাধিকবার তদন্ত হয়েছে। খুব শীঘ্রই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় সুমাইয়ার মা হত্যা মামলা দায়ের করলেও ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ রয়েছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!