ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

এমপি বিলকিস ইসলাম ,আগামী দিনে মেসির মতো খেলোয়ার যেন সৈয়দপুর থেকে গড়ে ওঠে

জেলা প্রতিনিধি,নীলফামারী | জুলাই ১৯, ২০২৬, ০৫:০৬ পিএম এমপি বিলকিস ইসলাম ,আগামী দিনে মেসির মতো খেলোয়ার যেন সৈয়দপুর থেকে গড়ে ওঠে

আগামী দিনে মেসির মতো খেলোয়ার আমরা সৈয়দপুর থেকে গড়ে তুলতে চাইছি। শুধুমাত্র মেসির মতো খেলোয়ারের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার বিশ্ব পরিচিতি বেড়েছে। আমাদের দেশের নারী খেলোয়াররা বিশ্ব অঙ্গন থেকে সুনাম বয়ে আনছে। বর্তমান বিশ্বে খেলাও একটি পেশায় পরিণত হয়েছে।
গতকাল রবিবার নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলাম খেলা সামগ্রী ও ফাস্টএইড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে ওইসব খেলার সামগ্রি বিতরণ করা হয়। খেলা সামগ্রির মধ্যে ছোট গোলবার, নেট, ফুটবলও ছিলো। ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব খেলা সামগ্রী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেয়া হয়।
 

উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহিন, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, বিএনপি নেতা মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন প্রমুখ।
এদিন বিলকিস ইসলাম উপজেলার খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বৃক্ষরোপণ ও শহরের কয়া গোলাহাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঘর তৈরীর সামগ্রী বিতরণ করেন।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!