ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | জুলাই ২২, ২০২৬, ০৫:১৯ পিএম লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চার

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়,একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!