ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

পুলিশের বাঁধা অতিক্রম করে হবিগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৯, ২০২৬, ০৮:৪০ পিএম পুলিশের বাঁধা অতিক্রম করে হবিগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

পুলিশি বাধা অতিক্রম করে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওয়ানা দিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ৷ বুধবার বিকেল পাঁচটার পরে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে থাকা পুলিশি বাধা অতিক্রম করেন এনসিপির নেতৃবৃন্দ৷ এর আগে হবিগঞ্জে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচীতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতা ও কর্মীদের আটকে দিয়েছে পুলিশ৷

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এনসিপি নেতৃবৃন্দকে হনকারী গাড়ীবহর শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের চা কন্যার ভাস্কর্যের সামনে পৌছালে সেখানে তাদেরকে আটকে দেয় পুলিশ সেখানে এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদপুলিশি বাধা  ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষনাঞ্চলের মূখ্য সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ,সংসদ সদস্য মাহমুদা মিতু, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রয়েছেন৷ বুধবার বিকাল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়ির বহর হবিগঞ্জের পথে রওনা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তাদের চা-কন্যা এলাকায় আটকে দেওয়া হয়। পুলিশি ব্যারিকেড পার হওয়ার পর এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোওয়ারী বলেন,প্রথমে ৩০০ পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হয়৷ পরে আমরা পুলিশি ব্যারিকেড সরিয়ে সামনে এসে দেখি সড়কে ট্রাক ফেলে রাখা হয়েছে,সেই ট্রাক সরিয়ে আমরা এখন হবিগঞ্জের পথে যাচ্ছি৷

শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেল এএসপি ওয়াহিদুজ্জামান রাজু ঘটনাস্থলে এনসিপি নেতৃবৃন্দকে বলেন,হবিগঞ্জ ১৪৪ ধারা জারি করা আছে ওইখানে গেলে আপনারা যাতে কোন ধরনের সমস্যা না হয়  এবং আপনাদের নিরাপত্তার জন্যই আমরা সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ নিয়েছি৷

এদিকে গতকাল মঙ্গলবার হবিগঞ্জে  কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!