ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এমপি বাচ্চুর

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | আগস্ট ৬, ২০২৬, ০৫:৩১ পিএম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এমপি বাচ্চুর

সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপসাংবাদিকতা রোধ এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গত ১ আগস্ট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম এবং প্রচার সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হন।

কালের সমাজ/কে.পি

Link copied!