ঢাকা শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

কক্সবাজারে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

জেলা প্রতিনিধি, কক্সবাজার | আগস্ট ৭, ২০২৬, ০৮:১৩ পিএম কক্সবাজারে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

দুই দিনের সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে জোর দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে এসে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার কক্সবাজার সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সভায় জেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধ, চোরাচালান দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনের সংসদ সদস্য ফরিদুল আলম, জেলা পরিষদ এর চেয়ারম্যান এট এম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. এ. মান্নান, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, র‍্যাব-১৫, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকের উৎস ও পাচারপথ বন্ধে কঠোর নজরদারি, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, অপরাধ দমনে সমন্বিত অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, দুই দিনের সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি কর্মসূচি পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!