ক্রিসেনট জুট মিল লীজ নেয়া মাহাবুব এন্ড কোং পাট কল চালু না করে, ফিড কারখানা চালু করার প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় খুলনার খালিশপুর ক্রিসেন্ট গেট বিআইডিসি রোড়ে বন্ধকৃত জুট মিল শ্রমিকরা এ কর্মসূচী পালন করে। জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চল কমিটির উদ্দোগে বিকাল ৫টায় বন্ধৃকত প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্টট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট গেটে সমবেত হয়। মিল চালুর দাবিতে সেখানে শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে। বিকাল সাড়ে ৫টায় মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় আন্দোলনকারীরা। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের নেতা কর্মীরাও যোগদেন মানববন্ধন কর্মসূচীতে। অনূষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রকিমদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির,
১০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন হিলটন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল, সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, শ্রমিক নেতা মোঃ ওমর ফারুক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইউসুফ শিকদার, মনির হোসেন, মোঃ ফরিদ, মোঃ আঃ রাজ্জাক তালুকদার, মোঃ সাইদুল ইসলা ও মোঃ সেলিম ।
বক্তরা অনতি বিলম্বে মুরগীর ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেনট জুট মিল পাট কল হিসাবে চালু এবং ক্রিসেনট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামেকে প্রত্যাহারের জন্য বিজেএমসির চেয়ারম্যানের প্রতি আহবান জানান।
কালের সমাজ/কে.পি

