ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় ফরিদপুর পৌর সুপার মার্কেটের সামনে থেকে এ অভিযান শুরু হয়। ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকির নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ফরিদপুর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
কালের সমাজ/কে.পি

