ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু ২০ আগস্ট

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | আগস্ট ৯, ২০২৬, ০৯:১৮ পিএম দেশে প্রথমবারের মতো  নৌযান শুমারি শুরু ২০ আগস্ট

লক্ষ্মীপুরে ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি‍‍` এই প্রতিপাদ্য নিয়ে নৌযান শুমারি অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারির উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার ( ৯ আগস্ট ) দুপুরে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো‍‍`র যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

আয়োজকরা জানায়, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত যৌথভাবে নৌযান শুমারি পরিচালনা করবে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

‎সভায় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেন প্রমুখ।

কালের সমাজ/কে.পি

Link copied!