চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাসহ পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে জাতীয় সংসদে পাস হওয়া বাজেটে এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশনও নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতিনিধিরা বৈঠক করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
লোডশেডিং প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। বিশেষ করে সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ব্যাপকভাবে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করা গেলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমানো সম্ভব। সোলার প্যানেলে বিনিয়োগের খরচও তুলনামূলকভাবে দ্রুত উঠে আসবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিদ্যালয়ের খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগাড় পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন অন্ঠুানে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত উপজেলা উপজেলা প্রশাসনসেনর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি এবং সঙ্গসংগঠনের নেতাকর্মীা।
কালের সমাজ/কে.পি

