ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

মুকসুদপুরের WATSAN কমিটির সদস্য হলেন মশিউর রহমান মিন্টু

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ১৪, ২০২৬, ০৮:৩২ পিএম মুকসুদপুরের WATSAN কমিটির সদস্য হলেন মশিউর রহমান মিন্টু

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান মিন্টুকে মুকসুদপুর উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN) কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধারা।
মশিউর রহমান মিন্টুর মতো একজন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠককে গুরুত্বপূর্ণ এ কমিটিতে অন্তর্ভুক্ত করায় গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে মশিউর রহমান মিন্টু দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
নতুন দায়িত্বে তার সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!