ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
পুনরায় ডাঙ্গা পুলিশ ক্যাম্পের উদ্বোধন

প্রান- আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশ ভ্যান হস্তান্তর

জেলা প্রতিনিধি, নরসিংদী | আগস্ট ১৪, ২০২৬, ০৯:৪৪ পিএম প্রান- আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশ ভ্যান হস্তান্তর

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা পুলিশ ক্যাম্প নতুন রূপে পুনরায় উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবারও কার্যক্রম শুরু করেছে। 

পলাশের ডাংগার কাজিরচরে আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রাণ-আরএফএল গ্রুপের  পক্ষ থেকে পুলিশের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়। প্রাণ-আরএফএল ফ্যাক্টরির কো- অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ফজলে রাব্বি এ সময় পুলিশ সুপারের নিকট পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন। এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!