ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

খুলনা দৌলতপুরে জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ আটক ৩

খুলনা ব্যুরো | আগস্ট ১৪, ২০২৬, ১০:৪৫ পিএম খুলনা দৌলতপুরে জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ আটক ৩

খুলনার দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের আসামী কাজী মিনহাজ করিম অমিত এর বসতবাড়ির দুই তলা বিল্ডিং এর দোতলার স্টুডিও রুমের ভিতর থেকে আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

 আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন দৌলতপুর কল্পতরু সংলগ্ন পুরাতন সাতক্ষীরা রোডস্থ ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের মৃত কাজী কামরুল ইসলাম ছেলে কাজী মিনহাজ করিম অমিত (৩২), দৌলতপুর আঞ্জমান রোডের হোল্ডিং নং-৫৩ এর মৃত শেখ আঃ ওয়াদুদ ছেলে শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে কেএমপি খুলনার দৌলতপুর থানা কর্তৃক ৯ হাজার ৫ শত টাকা জাল নোট , জাল নোটের প্রস্তুতের কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ, ১ টি হার্ডডিস্ক ও ১ টি স্ক্যানারসহ প্রিন্টার সহ ৩ জন আটক। আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।যার দৌলতপুর থানার এফআইআর নং-৮, ১৪ আগস্ট, জি আর নং-১০৩, ধারা- ২৫। 
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এ ধরনের অপরাধ মূলক কাজের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিচারের আওতায়  এনে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

কালের সমাজ/কে.পি

 

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!