নরসিংদীর মনোহরদীতে বিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সজিব মিয়া। ১৬ আগষ্ট রোজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিবাহ কার্যক্রম বন্ধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাও গ্রামের মৃত হাসিমুদ্দিন, মেয়ে তানজিমা (১৫), নবম শ্রেণির ছাত্রী, এর সংঙ্গে একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুল (২২) এর সাথে বিবাহের আয়োজন চলছিল। বাল্য বিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সজিব মিয়া, ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিবারের সদস্যদের উপস্থিতে বিয়ের সকল আয়োজন বন্ধ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিবাহ পরে হবে কনের মা আছমা খাতুন ও বরের মা রমিজা খাতুনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মেয়ের ১৮ বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না মর্মে ছেলে ও মেয়ের মায়ের মুচলেকায় তারা অঙ্গীকার করেন।
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ/কে.পি

